দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান চালিয়ে প্রায় ৩০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও দুটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী সার্বিক তত্ত্বাবধান করেন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে জব্দ করা সব অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে পুলিশ , আনসার সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর জানিয়েছেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
দেশীয় মাছ বাঁচাতে অবৈধ জাল বন্ধে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রশাসন।
কেএম